
আইপিএল থেকে নির্বাসিত হতে পারে পঞ্জাব
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রায়্যালসের পর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেক নির্বাসিত হতে পারে কিংস ইলেভেন পঞ্জাব৷ চলতি মরশুমের শেষেই ভারতায় বোর্ডের শাস্তির মুখে পড়তে হতে পারে প্রীতি জিন্টাদের ফ্র্যাঞ্চাইজিকে৷
স্পট ফিক্সিং ও বেটিং কাণ্ডে জড়িয়ে আইপিএল থেকে দু’বছরের জন্য নির্বাসিত হয়েছিল চেন্নাই ও রাজস্থান৷ দলের ক্রিকেটারদের দূর্নীতিতে যুক্ত থাকার জন্য নয়, বরং টিম মালিকদের অপরাধের শাস্তি পেতে হয়েছিল দু’টি ফ্র্যাঞ্চাইজিকে৷ এবার একইভাবে পঞ্জাব দলও বোর্ডের রোষের মুখে৷ যদিও এক্ষেত্রে কারণটা একটু ভিন্ন৷
পানে৷ নিয়ম মতো কোনও আইপিএল দলের মালিক মাঠে ও মাঠের বাইরে দূর্নীতিতে যুক্ত থাকলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসিত করতে পারে বোর্ড৷ আসলে আইপিএলের ভাবমূর্তী ক্ষুন্ন হতে পারে, এমন কোনও বিষয়কেই বরদাস্ত করতে নারাজ বিসিসিআই৷ এক্ষেত্রে নেসের সঙ্গে আইপিএলের নাম জুড়ে যাওয়ায় মাঠের বাইরের এই ঘটনায় ভারতীয় বোর্ড ও মেগা টুর্নামেন্টের গৌরব ধাক্কা খেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল৷
আইপিএলের নিয়মাবলীতে রয়েছে, ফ্র্যাঞ্চাইজির কোর গ্রুপ অর্থাৎ মালিকপক্ষের কোনও ধরণের আচরণে কেনও দল, লিগ, বোর্ড এথবা ক্রিকেট খেলা কলুষিত হলে সেই মালিকের ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসনে পাঠাতে পারে বোর্ড৷
আপাতত বিসিসিআই বিষয়টি অনুসন্ধানের জন্য কমিশন গঠন করতে পারে৷ কমিশনের রিপোর্ট বোর্ডের ওমবাডসম্যানের কাছে পাঠানো হবে৷ ওমবাডসম্যান বিষয়টি নিয়ে চূড়ান্ত রায় দিলে শাস্তির মেয়াদ ঘোষণা করতে পারে বোর্ড৷



