বিজ্ঞান ও প্রযুক্তিযুক্তরাষ্ট্র

আইফোন থাকলে বিমানবন্দরে লাগবে না পরিচয়পত্র

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা প্রশাসনে (টিএসএ) আইফোন কিংবা অ্যাপল ওয়াচ ব্যবহার করে নিজেদের পরিচয়পত্র দেখাতে পারবেন যাত্রীরা। এখন থেকে রাজ্যটির যাত্রীদের সঙ্গে করে পরিচয়পত্র নিয়ে আসতে হবে না। বুধবার (২৩ মার্চ) অ্যাপল তার ওয়ালেটে প্রথম পরিচয়পত্র দেখানোর সেবা চালু করেছে। এছাড়া আরও ১২টি রাজ্য এই পথে হাঁটবে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপলের পরিচয়পত্রের এই ওয়ালেট কীভাবে কাজ করে।

বিজনেস ইনসাইডারের খবর বলছে, ফোনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিপয়েন্ট অতিক্রম করার সময় টিএসএ কর্মকর্তাদের বাস্তবিক পরিচয়পত্র দেখাতে হবে না অ্যারিজোনার বাসিন্দাদের। ডিজিটাল মাধ্যমেই তারা সেই কাজ সারতে পারবেন। অ্যাপল ওয়াচ কিংবা আইফোন ব্যবহার করে পরিচয়পত্র দেখিয়ে তল্লাশিপয়েন্ট পার হতে পারবেন।

অ্যাপল ব্রান্ডের নতুন ডিজিটাল পরিচয়পত্র প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকছে যাত্রীদের।

বুধবার টেক জায়ান্টটি জানিয়েছে, অ্যাপল ওয়ালেট অ্যাপে বাসিন্দারা তাদের ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্রের ছবি রাখতে পারবেন এবং বিমানবন্দরে তল্লাশির সময় তা দেখাতে পারবেন।

ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের পরিচয়পত্র দেখানোর উপায় নিশ্চিত করেছে এই প্রযুক্তি।

অ্যাপটির সেট-আপের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাদের ওয়ালেটে ঢুকতে পারবেন। স্ক্রিনের দ্যা+ বাটনে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি পরিচয়পত্র সেলেক্ট করে ডিজিটাল আইডি কার্ড তৈরি করতে পারবেন।

পরিচয়পত্রের সামনের ও পিছনের অংশও স্ক্যান করার সুযোগ থাকছে এতে।

সরকারি মোটর বিভাগের ইস্যু করা ফাইলের সঙ্গে ব্যবহারকারীর চেহারা মিলাতে সেলফি তোলারও সুযোগ থাকছে অ্যাপটিতে।

এরপর আইফোন, অ্যাপল ওয়াচ কিংবা ফোনে কার্ডটি যুক্ত করা যাবে।

বিমানবন্দরে এই প্রযুক্তি ব্যবহার করে আইফোন কিংবা অ্যাপল ওয়াচে তল্লাশিপয়েন্টের কর্মকর্তাদের পরিচয়পত্র দেখাতে পারবেন ভ্রমণকারীরা।

এরপর তাদের ডিভাইস বলে দেবে বিমানবন্দরের নিরাপত্তা পরিবহন প্রশাসনের (টিএসএ) কাছ থেকে কী কী তথ্য চাওয়া হয়েছে। আর যদি জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়, তবে ফেস কিংবা টাচ আইডির মাধ্যমে তা দেওয়া যাবে।

এই উদ্ভাবনী প্রযুক্তির কারণে সঙ্গে করে পরিচয়পত্র আনতে হবে না ভ্রমণকারীদের কিংবা তাদের ফোন আনলক করারও দরকার পড়বে না। কারণ সরাসরি ডিভাইস ও পরিচয়পত্র দেখতে চাওয়া কর্মকর্তাদের মধ্যে গুপ্ত-যোগাযোগ ব্যবস্থায় ডিজিটালভাবেই তা তুলে ধরবে।

ওয়ালেট ব্যবহারের সময় সত্যায়নের উদ্দেশ্যে যাত্রীদের একটি ছবির রেকর্ড রেখে দেবে টিএসএ।

অ্যাপলের তথ্যানুসারে, কেবল অনুরোধ পাওয়া তথ্যই পরিবহন নিরাপত্তা প্রশাসনকে দেওয়া হবে। তথ্য পাঠানোর আগে যাত্রীরা তা পর্যালোচনা করে দেখতে পারবেন। তথ্য দেওয়া-না-দেওয়ার পূর্ণ অধিকার ভ্রমণকারীর থাকবে।

টাচ বা ফেস আইডির মাধ্যমে পরিচয়পত্র সক্রিয় হওয়ায় কেবল যিনি ড্রাইভিং ডাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র আপলোড করেছেন, তিনিই তা পর্যালোচনা কিংবা দেখাতে পারবেন।

যদি আইফোন কিংবা অ্যাপল ওয়াচ খোয়া যায়, তবে তারা এটির লোকেশন নির্ধারণ কিংবা ডিভাইস থেকে পরিচয়পত্র মুছে ফেলতে ‘ফাইন্ড মাই’ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

ওয়ালেটের পরিচয়পত্র কেবল আইফোনের মডেল ৮ কিংবা নতুন চালু হওয়া আইওএস ১৫.৪, অ্যাপল ওয়াচ সিরিজ ৪ কিংবা নতুন চালু হওয়া ওয়াচওএস ৮.৪ ও পরবর্তী সংস্করণে পাওয়া যাবে।

বুধবার পর্যন্ত কেবল অ্যারিজোনা রাজ্যেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অন্য কোনো মার্কিন রাজ্যে অনুমোদন মেলেনি।

তবে নতুন প্রযুক্তি ব্যবহারে কলোরাডো, কানেক্টিকাট, জর্জিয়া, হাওয়াই, আইওয়া, কেন্টাকি, ম্যারিল্যান্ড, মিসিসিপি, ওহাইয়ো, অকলাহোমা, পুয়ের্তোরিকো ও উটাহসহ আরও ১২টি রাজ্যের সম্মতি আছে বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension