প্রধান খবরবাংলাদেশ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ প্রচার করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব)। চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই হবে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সূত্র আরো জানায়, ইতোমধ্যেই তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension