
আটলান্টিক সিটিতে বিএএসজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যথাযথ মর্যাদায় ‘ন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদযাপিত হয়েছে।
আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারের অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের পূর্বে ‘একুশের চেতনা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালণায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রফিক, সাংগঠনিক সমপাদক মোঃ শাহরিয়ার আহমদ, জনসংযোগ সম্পাদক মো. বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. মনিরুজামান, কোষাধ্যক্ষ মো. আবদুর রহিম, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন ইমরান, নিউজার্সি স্টেট বিএনপি (সাউথ) এর কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন পাঠান, বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি শ্রী কনক রাউথ, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনির সভাপতি মোহাম্মদ রানা কবির, আটলানটিক সিটি প্রেস ক্লাবের সাধারন সমপাদক মো. শাহীন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবিউল ইসলাম মাসুম। আলোচনা সভায় বায়ান্নর একুশে ফেব্রুয়ারির স্মৃতিচারণ এবং মায়ের ভাষার জন্যে বাঙালির অকাতরে প্রাণ বিসর্জনের ঘটনাবলী উপস্থাপিত হয়। প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখতে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি অভিভাবক তাদের দায়িত্ব পালনের সংকল্প ব্যক্ত করেন।
এরপর একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বিএনপি অব নিউজারসি স্টেট সাউথ, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ,বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব অব আটলান্টিক সিটি, জাসাস, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি সুব্রত চৌধুরী অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।



