যুক্তরাষ্ট্র

আটলান্টিক সিটিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন

আটলান্টিক সিটি প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আয়োজনে আটলান্টিক সিটিতে গত ৪ জুলাই (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে আতশবাজি পোড়ানো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি।

আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলো খদ্দেরদের মনোরঞ্জনের জন্য নানারকম আয়োজন করে।

আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে ছিল দিনমান ভিড়। বোর্ডওয়াক কেন্দ্রিক বিনোদন কেন্দ্রগুলো ছিল বিনোদন পিয়াসী মানুষদের ভিড়ে ঠাসা। আটলান্টিক মহাসাগরের বিচগুলোও ছিল সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারণায় মুখর।

সন্ধ্যায় বোর্ডওয়াক জনারণ্যে পরিণত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আতশবাজি পোড়ানো হয়।

আটলান্টিক সিটির অন্যতম বৃহৎ ক্যাসিনো ট্রপিকানা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দীর্ঘদিন ধরে আতশবাজি পোড়ানোর অনুষ্ঠানের আয়োজন করে আসছে। নান্দনিক এই আতশবাজি পোড়ানোর উৎসবে অনেকেই সপরিবারে যোগ দেয়।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগেও বিভিন্ন আনন্দ আয়োজনে কমতি ছিল না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension