
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল শপথ নিলেন
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র মর্টি স্মল শপথ নিয়েছেন। গত ১ জানুয়ারি, শনিবার দুপুরে জিম হুইলান বোর্ডওয়াক হলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান স্টকটন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ড: হারভে কেসেলম্যান।
এরপর নির্বাচিত তিন কাউন্সিলর এট লার্জকে শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য, গত ২ নভেম্বর, মংগলবার আটলান্টিক সিটির মেয়র ও কাউন্সিলর এট লার্জ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে মার্টি স্মল ও কাউন্সিলর এট লারজ পদে জর্জ টিবিট পুনঃনির্বাচিত এবং স্টেফেনি মার্শাল ও ব্রুস ই উইকস পরবর্তী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
শপথ অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, সিআরডিএর কমিশনার জয়েস মলিনা , বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল , বিএএসজের ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, এসিএমইউএর পরিচালক পর্ষদ এর সদস্য মো. দিদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা উপস্হিত ছিলেন।



