প্রধান খবরযুক্তরাষ্ট্র

আমেরিকান অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন ট্রাম্প

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট: আমেরিকান অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে চিফ অব স্টাফ ম্যাথু হুইটকেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিলেন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। টুইটারে তিনি লেখেন- সেশনসকে এতদিন দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ। তার মঙ্গল কামনা করছি।

ট্রাম্প টুইটবার্তায় আরও জানান, সেশনসকে অস্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থানে চিফ অব স্টাফ ম্যাথু হুইটাকেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হুইটকের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিতর্কিত হয়েছেন।

প্রসঙ্গত শীর্ষ এ আইনপ্রণেতার সম্পর্কে বিভিন্ন সময়ে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তার পদে সেশনসকে যে ট্রাম্প সহ্য করতে পারছিলেন না, সেটি স্পষ্টই বোঝা গেছে বিভিন্ন সময়ে তার দেওয়া বক্তব্যে।

প্রেসিডেন্টের নির্দেশে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেশনস। তবে তারিখবিহীন পদত্যাগপত্রে সেশনস যে স্বেচ্ছায় পদত্যাগ করেন নি, সেটি স্পষ্ট ধরা পড়েছে।

তবে এ বরখাস্তের ঘটনা যে খুব স্বাভাবিক প্রক্রিয়াই ঘটেছে মোটেও তেমনটি নয়। কারণ এর পেছনে রয়েছে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগের তদন্ত নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হন।

আলাবামার সাবেক এ সিনেটর আগে ট্রাম্পের সমর্থক ছিলেন। তিনি ওই চিঠিতে লিখেছিলেন- ‘প্রিয় প্রেসিডেন্ট আপনার অনুরোধে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

রিপাবলিকান এ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন- ‘সবচেয়ে বড় কথা আমি অ্যাটর্নি জেনারেল থাকার সময় আমরা আইনের শাসনকে বলবৎ রেখেছি।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension