
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে স্কুল খুলে দেওয়া হয়েছে
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মঙ্গলবার থেকে স্কুলগুলো ফের খুলে দেওয়া হয়েছে।
মহামারী সত্ত্বেও ধীরে ধীরে সশরীরে ক্লাস পুনরায় শুরুর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।
ডেপুটি মেয়র দিয়াগো স্যানটিলি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যালয়ে পুনরায় ফিরে আসা তাদের শিক্ষাগত জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়কে আরও নিবিড় করবে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, খোলা আকাশের নীচে স্কুল প্রাঙ্গণে এসব ক্লাস অনুষ্ঠিত হবে। সংক্রমণ এড়াতে শিক্ষার্থীদের ১০ জন করে গ্রুপে ভাগ করে নেওয়া হবে।
এদিকে শিক্ষক ইউনিয়ন স্কুল পুনরায় খোলার এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।
করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। তখন থেকে জুম ও অন্যান্য ইন্টারনেট ফ্ল্যাটফরম থেকে ক্লাস নেয়া হচ্ছে।
গত শুক্রবার স্কুলসমূহ পুনরায় খোলার সিদ্ধান্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে রাজধানীতে সংক্রমণ কমে এলেও প্রতিদিন গড়ে ৯শর মতো লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
দেশটিতে এ পর্যন্ত ৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৪ হাজার ১৮৬ জন।❐



