বাংলাদেশরাজনীতি

আসন বণ্টন এখনও জটিলতায় বিএনপি, জামাত ২৫, শরিক দল ১৮

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে এখনও জটিলতা কাটে নি বিএনপির।  এ নিয়ে ত্রিমুখী সঙ্কট ক্রমেই জটিল হচ্ছে।  ৩০০ আসনের মধ্যে বিএনপির কাছে ৩২০টি আসন চেয়েছে ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা।  এ প্রেক্ষিতে তাদের সর্বোচ্চ ৬০টি আসন ছাড়তে ইচ্ছুক বিএনপি।  এর মধ্যে জামায়াতকে ২৫ আসন দেওয়া হয়েছে আর ঐক্যফ্রেন্টের শরিকদের ১৮ আসন দেয়ার চিন্তা-ভাবনা চলছে।  আসন বাড়াতে বিএনপির সঙ্গে এখনও দরকষাকষি চালিয়ে যাচ্ছে দুই জোটের নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার পর গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডেভাকেট সুব্রত চৌধুরী জানান, তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬০টি আসন দাবি করেছেন।  তবে পরে ১১টি আসন ছাড়ার সিদ্ধান্ত নেয় জোটের অন্যতম শরিক বিএনপি।

এলডিপি সভাপতি অলি আহমেদ বলেন, ‘গণতন্ত্ররক্ষায় আমরা কেউ অন্যায় আবদার করব না।’

তবে, ২০ দলীয় জোটকে ৪০ থেকে ৪২টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি।  জামায়াত নেতারা এরইমধ্যে ঘোষণা দিয়েছেন তারা জোটের হয়ে ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  এছাড়া এলডিপিকে ৪টি, জাতীয় পার্টিকে (কাজী জাফর) ৫টি, বিজেপি ১টি, এনপিপিকে ১টি, কল্যাণ পার্টিকে ১টি, খেলাফত মজলিসকে ১টি, জমিয়তে উলামায়ে ইসলামকে ২টি, জাগপাকে ১টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি।  এসব আসনেও জোটের পাশপাশি বিএনপির প্রার্থীও আছে।

জাতীয় ঐক্যফ্রন্টকে ১৮টি আসন ছাড়বে বিএনপি।  যার মধ্যে গণফোরাম ১১টি, জেএসডি ২টি, কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি, আর নাগরিক ঐক্যকে ২টি আসন দিতে সম্মত হয়েছে বিএনপি।  তবে আসন ভাগাভাগি নিয়ে এখনও দরকষাকষি চলছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘২০ দলীয় জোটের প্রকৃত সংখ্যাটা বলতে পারছি না।  তবে প্রায় ১৫টি আসন হতে পারে।  আর ঐক্যফ্রন্ট তারা তাদের দল থেকেই মনোনয়ন দিচ্ছেন।’

এদিকে, আসন ভাগাভাগি নিয়ে ২০ দলীয় জোট নমনীয় হলেও ঐক্যফ্রন্ট শরিকরা এখনও বেশ শক্ত অবস্থানে।  আসন ভাগাভাগি নিয়ে দফায় দফায় বৈঠকেও বসছেন তারা।

জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামকে একাদশ নির্বাচনে আসন ছাড়ার বিষয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জানান, সব রকম সম্ভাবনা মাথায় রেখেই তারা প্রার্থী দেবেন।  মানুষের কাছে যে গ্রহণযোগ্য হবে এবং দায়িত্বশীল হবে আমরা তাকেই প্রার্থী করবে।  আসন বণ্টনের জটিলতা এড়াতে দলগতভাবে মনোনয়ন দাখিল করা হয়েছে।  দুএক দিনের মধ্যেই আলাপ-আলোচনার ভিত্তিতে জোটভিত্তিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension