
শাহরুখ সদৃশ!
সোশ্যাল মিডিয়ায় কাশ্মিরের এক যুবকের ছবি এখন ভাইরাল। যুবকটি নাকি দেখতে একেবারে শাহরুখ খানের মতো, এমনটিই দাবী করা হয়েছে বেশ কিছু আন-ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে।
ফেসবুকেও অনেকেই এই ছবি পোস্ট করছেন, ‘কাশ্মিরে শাহরুখ সদৃশ রয়েছে’, এমন ক্যাপশন দিয়ে। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে।
তবে হিন্দুস্তান টাইমস জানায়, এই ভাইরাল ছবির পেছনের সত্যতা কিন্তু একদম ভিন্ন। এটি মোটেই শাহরুখ খানের মতো দেখতে কাশ্মিরি যুবক নন, বরং ‘ফেসঅ্যাপ’ নামক একটি ফটো এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করা ছবি, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজির সুবাদে সহজেই তৈরি করা যায়।
আবিদ মীর মাগামি নামের এক টুইটার ইউজার এই ছবি পোস্ট করেছিলেন। এই কাশ্মিরি যুব কংগ্রেস নেতা এবং সমাজকর্মী জানান, এই ছবি নিয়ে কোনও তথ্য নেই তার কাছে। তিনি বলেন, ‘আমিও চেষ্টা চালাচ্ছি এর খোঁজ পেতে। তবে এখনও কোনও তথ্য পাই নি।’
Kashmiri boy is taking rounds on Social media who looks Like as Bollywood Badashah @iamsrk pic.twitter.com/XcYZqTi8JX
— Aabid Mir Magami عابد میر ماگامی (Athlete) (@AabidMagami) December 13, 2020
ফেসঅ্যাপের টিনএজ ফিল্টার ব্যবহার এই ছবি তৈরি করা হয়েছে। যা ব্যবহার করে আপনিও এই ধরনের ইমেজ সহজেই তৈরি করতে পারবেন।
তবে শাহরুখের মুখের আদলের সঙ্গে ভীষণরকম মিল রয়েছে, এমন মানুষ পৃথিবীতে বিরল তা নয়। জর্ডানের এক পেশাদার ফটোগ্রাফারের মুখের সঙ্গে শাহরুখ খানের অদ্ভুত মিল রয়েছে! তার নাম আক্রম আল ইসানি।
শাহরুখ খান দু বছর ধরে রূপালি পর্দায় অনুপস্থিত থাকার পর শিগগিরই ফিরছেন করছেন। বর্তমানে করছেন ‘পাঠান’ নামে একটি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন। এছাড়া সালমান ও আমির খানের আসন্ন ছবিতে ক্যামিও করছেন তিনি।❐



