বাংলাদেশ

আহমদ শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হেফাজত ইসলামের আমির ও ইসলামি চিন্তাবিদ আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তিনি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সদ্যবিদায়ী মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী শুক্রবার সন্ধ্যায় মারা যান।

হেফাজতে ইসলামের নেতা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যে ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি জানান, আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন আহমদ শফী।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension