
ইউএসএ ৯৭-৯৯ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বারবিকিউ
নিউ ইয়র্কের কুইন্সে কাননিংহাম পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীদের আয়োজনে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বারবিকিউ ২০২১।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি জানায়, গেল ১২ সেপ্টেম্বর এ আয়োজনে সদস্যরা তাদের পরিবার অংশগ্রহণ করে। নানারকম খাবার, গান আর অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির এ আয়োজনে আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে সংগঠনটির সদস্যরা তাদের পরিবার নিয়ে আসেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশ্ব মহামারী করোনার কারণে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকলে ফেব্রুয়ারি ২০১৯ এ ফেসবুক গ্রুপ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গড়ে ওঠে। এর সদস্য ইউএসএ ৯৭-৯৯ এইচএসসি পাশ করা ছাত্রছাত্রী। গ্রুপটির অ্যাডমিন সামস শাহরিয়ার ও কাজী সজিব। দশজন সদস্য নিয়ে শুরু হলেও বর্তমানে সংগঠন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এ গ্রুপের তিনশ’র বেশি সদস্য রয়েছে বলে তারা জানান।



