আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম মুখোমুখি বৈঠক করলেন ব্লিঙ্কেন-ল্যাভরভ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আজ বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনের এক ফাঁকে তাদের এ বৈঠক হয়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পর এটাই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি বৈঠক। সবশেষ গত বছরের জুলাইয়ে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে এক কক্ষে উপস্থিত হয়েছিলেন ব্লিঙ্কেন ও লাভরভ। তবে লাভরভ সেখান থেকে বেরিয়ে যান বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ব্লিঙ্কেন ও লাভরভ আনুমানিক ১০ মিনিট কথা বলেছেন। বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সামনে তিনটি বিষয় তুলে ধরেন ব্লিঙ্কেন। সেগুলো হলো- যুদ্ধ শেষ হতে যত দিন লাগুক, সে পর্যন্ত ইউক্রেনকে সহায়তা করে যাবে যুক্তরাষ্ট্র; রাশিয়ার উচিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করা এবং রাশিয়ার হাতে বন্দি যুক্তরাষ্ট্রের পল হেলানকে মুক্তি দেওয়া।

বৈঠকের পর ল্যাভরভ বলেছেন, পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের আচার-আচরণ ভালো না। তারা কূটনীতি নিয়ে আর ভাবছে না। তারা কেবল এখন ব্ল্যাকমেইল করছে, আর সবাইকে হুমকি দিয়ে বেড়াচ্ছে।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্লিঙ্কেনের সঙ্গে লাভরভের এ বৈঠককে খুব একটা গুরুত্ব দেননি। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে তিনি বলেছেন, ব্লিঙ্কেনই এই বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন এবং এটা স্থায়ী কিছু নয়। গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বা প্রকৃত অর্থে কোনো বৈঠক হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension