খেলা

ইন্টার মিলানকে সহজেই হারাল মেসিহীন বার্সা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মধ্যমণি লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচের আগে যা চিন্তায় রেখেছিল বার্সেলোনা থিঙ্কট্যাঙ্ককে। কিন্তু বুধবার মেসিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির ক্লাবটির বিরুদ্ধে সহজ জয় তুলে নিল বার্সা। আর স্ট্যান্ডে বসে ঘরের মাঠে দলের জয় তারিয়ে তারিয়ে উপভোগ করলেন লিও মেসি।

এদিন ম্যাচের শুরুতে বারদুয়েক বার্সা রক্ষণে হানা দিয়ে যান পেরিসিচ। তবে বল নিজেদের দখলে রেখে অনেক সঙ্ঘবদ্ধ আক্রমণ তুলে আনে বার্সা ফুটবলাররা। ফলও মিলে যায় হাতেনাতে। ৩২ মিনিটে লুইস সুয়ারেজের ডিফেন্স চেরা ক্রস থেকে গোল করা ছাড়া আর কোনও উপায় ছিল না এদিনের ম্যাচে মেসির পরিবর্ত হিসেবে মাঠে নামা রাফিনহার। এরপরও বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক থেকে ব্যাবধান বাড়িয়ে নিতেই পারত কাতালান ক্লাবটি। যদিও তা হয়ে ওঠেনি। সুতরাং এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ভালভের্দের ছেলেরা।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে তৎপর হয়ে ওঠে ইন্টার। পরিবর্ত হিসেবে নামা কান্দ্রেভা দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুব কাছে পৌঁছে যান। একটি ক্ষেত্রে ত্রাতা হয়ে ওঠেন বার্সা গোলরক্ষক টার স্টিগেন। কান্দ্রেভার আরেকটি ক্লোজ রেঞ্জ শট বার উচিয়ে মাঠের বাইরে চলে যায়।

এরপর বিপক্ষ আক্রমণের পালটা দিতে শুরু করে সুয়ারেজ নেতৃত্বাধীন বার্সা আক্রমণভাগ। বেশ কিছু সুযোগ তৈরি করে নেয় তারা। ৬৯ মিনিটে কুটিনহোর একটি প্রয়াস পোস্টে লেগেও প্রতিহত হয়। তবে ৮৩ মিনিটে বার্সার আক্রমণের চাপে ফের নতিস্বীকার করে ইন্টার মিলান রক্ষণ। রাকিতিচের পাস থেকে এক্ষত্রে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা। ওখানেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার জয়। এই জয়ের ফলে টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ-বি’র শীর্ষে রইলেন সুয়ারেজ, কুটিনহো’রা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension