আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বিমানটি ৬২ আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত

৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে উড়োজাহাজটির সাগরে বিধ্বস্ত হওয়ার কথা জানানো হয়। বলা হয়েছে, ইন্দোনেশিয়ার নৌবাহিনী উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার স্থান শনাক্ত করতে পেরেছে।

দেশটির পরিবহনমন্ত্রী বুদি কারিয়ার বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম বলেছে, বিমানবন্দর থেকে ১২ মাইল দূরে এটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-৫০০ মডেলের। এটি জাকার্তা থেকে কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। এতে ক্রুসহ ৬২ জন আরোহী ছিল। এটি আকাশে ওড়ার চার মিনিট পরই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা আবদুল রাসাইদ বলেন, ‘সাগরের যে এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেই এলাকায় নৌযান মোতায়েন করা হয়েছে।’

দুর্ঘটনার পর এই উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ ছবি ইন্দোনেশিয়ার টেলিভিশনগুলোয় প্রচার করা হয়েছে। এ প্রসঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য জুলফিকার বলেন, ‘আমরা কিছু তার, ধাতব পাইপ ও জিনসের কয়েকটি টুকরো পেয়েছি।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension