প্রবাস

ইমরান এইচ সরকারের বক্তব্যে নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের নিন্দা

রূপসী বাংলা ডেস্ক: জামাত শিবির তথা একাত্তরের মুক্তিযুদ্ধের বিপক্ষের যে কোন অপশক্তি তথা দল বা প্রতিষ্ঠানকে আজীবন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি বাংলাদেশের আপামর জনতার। সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে একযোগে কাজ করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার এক সাক্ষাৎকারে জামাত শিবিরের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে বলে যে বক্তব্য রেখেছেন, তা তার নিজস্ব মতামত। উক্ত বক্তব্যের সাথে মুক্তিযুদ্ধের চেতনার কোন দল বিশেষ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার ঐক্যমত্ পোষণ করে না। এক বিবৃতিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের পক্ষে সভাপতি ফাহিম রেজা নুর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া বলেন, ডাঃ ইমরান এইচ সরকারের যে বক্তব্য রেখেছেন তা মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করার সামিল এবং আমরা তার এই বক্তব্যে নিন্দা প্রকাশ করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে ন্যাৎসী বাহিনীর কার্যকলাপ যেমন নিন্দিত, ধিকৃত এবং পরবর্তীতে নিষিদ্ধ হয়েছিল, ঠিক তেমনি আমরাও একাত্তরের মুক্তিযুদ্ধে নিন্দনীয় ও ঘৃণিত ভূমিকার জন্য জামাতে ইসলামকে আজীবন নিষিদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মাবোনের সম্ভ্রমহানীর প্রতি ন্যায় ও সুবিচার করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার প্রতি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension