আন্তর্জাতিকপ্রধান খবর

ইরানের বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস ছাড়া সব কিছু খুলে তরুণীর প্রতিবাদ, দেশজুড়ে তোলপাড়

ইরানে নারীদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে যেখানে হিজাব পরা বাধ্যতামূলক। তবে এমন বাধ্যবাধকতার বিরুদ্ধে ভয়াবহ প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শরীর থেকে পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে হাঁটেন ওই তরুণী। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর বরাত রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পোশাকবিধির প্রতিবাদ জানিয়ে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শরীর থেকে অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই তরুণী।

ওই ভিডিওতে দেখা গেছে, দেশটির ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা কেবলমাত্র অন্তর্বাস পরা অবস্থায় অজ্ঞাতপরিচয় তরুণীকে আটক করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব এক্স মাধ্যমে বলেছেন, ওই তরুণী গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মত দিয়েছেন, ওই নারী জেনে-বুঝেই সজ্ঞানে ওই এমন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পোশাকবিধি নিয়ে বাড়াবাড়ির বিরুদ্ধে এটি ছিল তার একটি অভিনব এবং তীব্র প্রতিবাদ।

এদিকে, আটকের পর ওই তরুণীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে একটি ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইরানের দৈনিক হামশাহরির ওয়েবসাইটে বলা হয়, ওই কাজের জন্য প্রাথমিকভাবে নারীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তদন্তের পর সম্ভবত চিকিৎসার জন্য তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হতে পারে।

এর আগে ২০২২ সালে, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে ইসলামিক প্রজাতন্ত্রটির নীতি পুলিশের নির্যাতনে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সে সময় দেশটিতে লাখো নারীসহ অন্য পেশাজীবী মানুষ সড়কে নেমে পোশাকবিধির প্রতিবাদ জানান। দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক সহিংসতা এবং নিপীড়ন চালিয়ে ওই বিক্ষোভ দমন করেছিল বলে অভিযোগ রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension