যুক্তরাষ্ট্র

ইসরাইলকে গোপনে বিপুল অস্ত্র দিচ্ছে ওয়াশিংটন: গাজা ইস্যুতে বাইডেনের দ্বিমুখী নীতি ফের প্রকাশ্যে

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ফের প্রকাশ্যে এসেছে। যুদ্ধবিরতির পক্ষে সম্প্রতি বাইডেন প্রশাসন শান্তির কথা বললেও গাজা যুদ্ধ চালিয়ে যেতে ইসরাইলকে গোপনে বিপুল অস্ত্র দিচ্ছে ওয়াশিংটন।

শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য ফাঁস হয়। এতে বলা হয়, গাজায় প্রাণহানি ও মানবিক সংকট এবং আসন্ন রাফাহ অভিযান ঘিরে বারবার উদ্বেগ প্রকাশ করে বাইডেন প্রশাসন। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও ভেটো দেয়নি আমেরিকা। এ নিয়ে জো বাইডেন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

তবে জনসম্মুখে বাইডেন থেকে শুরু করে মার্কিন কর্তাব্যক্তিরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথার ফুলঝুরি ঝরালেও পর্দার আড়ালে ঘটে গেছে ভয়াবহ এক ঘটনা। ইসরাইলকে শতকোটি ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তর করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে নতুন করে অস্ত্র হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এদিকে এবার জাতিসংঘ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বর্বর ইসরাইল। শনিবার লেবাননের রমেশ এলাকায় এই হামলা হয়। এতে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হন।

শনিবার গাজায় হামাস-ইসরাইল তুমুল লড়াই হয়। রাফায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক ইসরাইলি সৈন্য নিহত হয়। অপরদিকে ইসরাইলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজা সিটির প্রধান হাসপাতাল আল শিফার আশপাশে ইসরাইলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজার আল-শেজাইয়া এলাকায় আশ্রয় শিবিরে ইসরাইলের হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা ভূখ-ের মধ্যবর্তী আল মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আরও আটজন নিহত হয়েছেন। খবর আলজাজিরা, এএফপি ও বিবিসি অনলাইনের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension