আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬, আহত অন্তত ৫৩

তুরস্কের অন্যতম ব্যস্ত শহর ইস্তাম্বুলে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায় নি।

আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের বেয়োগলু ডিস্ট্রিক্টের ইস্তিকলাল এভিনিউ অত্যন্ত ব্যস্ত এলাকা। এ এভিনিউতে পর্যটক, কেনাকাটা করার মানুষের ভীড় লেগে থাকে। এখানকার একটি পায়ে হাঁটার রাস্তায় রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।

হামলার ঘণ্টাখানেকের মাথায় বিস্ফোরণকে বোমা হামলা বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘জঘন্য এ হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৩ জন। হামলাকারীকের শিগগির আইনের আওতায় আনা হবে।’

বিস্ফোরণের পরপরই ওই এলাকা ঘেরাও করে ফেলা হয়েছে। পৌঁছে গেছেন উদ্ধারকর্মী, দমকাল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অনুরোধে পার্শ্ববর্তী দু-একটি হাসপাতালে প্রয়োজনীয় রক্ত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা।

বিস্ফোরণের পরপরই ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া এক টুইটে লেখেন, ‘বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের পরিবারের প্রতি সমবদেনা প্রকাশ করছি।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটা বোমা না দুর্ঘটনা, তা তাই নিশ্চিত হওয়া যায়নি। তবে, ২০১৫ ও ২০১৭ সালের মধ্যে তুরস্কে অনেকগুলো বোমা হামলা চালায় আইএস। কিছু বোমা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকেও (পিকেকে) দায়ী করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension