ভারত

দিল্লিতে প্রেমিকাকে হত্যা করে কেটে ৩৫ টুকরো

পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন ২৬ বছরের শ্রদ্ধা। তবে অন্য আর দশ জনের মতো দাম্পত্য জীবনের সুখ পাননি তিনি। বিয়ে করতে চাওয়ায় প্রেমিক তাকে শুধু খুনই করেননি, ৩৫ টুকরো করে লাশ গুমেরও চেষ্টা করেছেন।

পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রদ্ধার হত্যাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাকে।

পুলিশসূত্রে এনডিটিভি বলছে, ১৮ মে শ্রদ্ধাকে শ্বাস রোধে হত্যা করেন আফতাব। এরপর গুমের উদ্দেশ্যে লাশ ৩৫ টুকরো করেন তিনি। লাশের পচন ঠেকাতে একটি নতুন ফ্রিজও কেনেন।

হত্যার পরের ১৮ দিন আফতাব প্রতিদিন রাত ২টার দিকে মেহেরাউলি বনের বিভিন্ন স্থানে অল্প অল্প করে দেহাবশেষ ফেলে আসতেন।

শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কল সেন্টারে কাজ করতেন। সেখানেই আফতাবের সঙ্গে পরিচয়। দুজনে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শ্রদ্ধার পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় তারা পালিয়ে দিল্লি চলে আসেন এবং মেহরাউলিতে একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করেন।

এর পরই শ্রদ্ধা তার পরিবারের ফোন ধরা বন্ধ করে দেন।

৮ নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মাদান মেয়েকে দেখতে দিল্লি আসেন। তিনি ফ্ল্যাটে পৌঁছে তা তালাবদ্ধ দেখতে পান।

পরে শ্রদ্ধার বাবা মেহরাউলি পুলিশ বরাবর অপহরণের অভিযোগ করেন।

তার অভিযোগের ভিত্তিতে শনিবার (১২ নভেম্বর) আফতাবকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফতাব স্বীকার করেন শ্রদ্ধা তাকে বিয়ে করতে চাইত বলে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

পুলিশ একটি হত্যা মামলা করেছে এবং শ্রদ্ধার লাশের সন্ধান করছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension