প্রবাস

ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র সভাপতি জহির, সাধারণ সম্পাদক ফেরদৌস

রূপসী বাংলা ডেস্ক:প্রবাসে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের ২০১৮ সালের নতুন কমিটির জহির-ফেরদৌস পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় র্নির্বাচিত হয়েছে। কার্যকরী কমিটির ১৫টি পদের মধ্যে কার্যকরী সদস্য ৪ টি পদের বিপরীতে অতিরিক্ত ১ জন প্রার্থী সদস্য পদে মনোনয়ন দাখিল করায় শুধুমাত্র একটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ মার্চ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়

উডসাইডের গুলশান টেরেসে। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল সালামের নেতৃত্বে নির্বাচনে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল ও মিজবাহ উদ্দিন (মিন্টু)। নির্বাচন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীর নাম ঘোষণা করে বলেন, সকলে ঐকান্ত্রিক প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। সুন্দর, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নিবার্চনের জন্য কমিশনের সদস্য, সভাপতি আব্দুল আউয়াল ভূইয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সহ সাবেক সকল সভাপতি, কার্যকরী কমিটি ও সদস্যদেরকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের সকলের প্রচেষ্টা ছিল একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন। এক্ষেত্রে নির্বাচন কমিশন সফল বলে আমি মনে করি। তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রত্রিুয়া। এতে অংশগ্রহনকারী সকলে আমাদের শ্রদ্ধার পাত্র। এখন থেকে আমরা সকলে আবার অতিতের মতো ইয়েলো পরিবারের সদস্য। এতে আমাদের মধ্যে থাকবেনা কোন ভেদাভেদ।

বিনা প্রতিযোগিতায় নির্বাচিত সদস্যরা হলেন: সভাপতি মো: জহিরুল ইসলাম, সহ সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাব, সাধারন সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক এ.কে.এম. মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এনজেল। নির্বাচিত কার্যকরী সদস্য মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব, মাহবুব হোসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension