বাংলাদেশসংস্কৃতি

উদীচী খুলনা জেলা সংসদের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘সংঘবদ্ধ হোক হাতে হাত মানুষে মানুষ’ শ্লোগানকে ধারণ করে দেশ থেকে অপসংস্কৃতি রোধে ও সুস্থ ও জীবনমুখী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা জেলা সংসদের উদ্যোগে উদযাপিত হলো ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গত ২৯ অক্টোবর (শনিবার) বিকাল ৪টায় খুলনা শিল্পকলা একাডেমির মূক্তমঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনায় অংশ নেন সংগঠনটীর সাধারণ সম্পাদক আকবর হোসেন ও সালেহ্ মোহম্মদ শহিদুল্লাহ। সাংবাদিকদের সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন পূর্ণ চন্দ্র মন্ডল, অনুপম হালদার, কাজল বিশ্বাস, রাইকৃষ্ণ, সূবীর বসু, অনন্যা রায়।

দলীয় সঙ্গীত ও নৃত্যে সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। আতিয়া রবের নেতৃত্বে আবৃত্তিতে উদীচীর শিল্পী ও কর্মীরা অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension