গণমাধ্যমবাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য চেন্নাই গেলেন বিএফইউজের সাবেক সভাপতি নেতা মোল্লা জালাল

উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গেলেন বাংলা গানের জনপ্রিয় গীতিকার, বিএফইউজে’র সাবেক সভাপতি, নিউজ নেটওয়ার্ক অব বাংলাদেশ (এনএনবি)-এর সম্পাদক মোল্লা জালাল।

টানা ১২ দিন বঙ্গবন্ধু মেডিক্যালের আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ (২৫ আগস্ট) সকালে তাঁকে ভারতের চেন্নাই নেওয়া হয়েছে । সেখানে তিনি ফোর্টিস হাসপাতালের উপমহাদেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. কে এম মান্দানার অধীনে চিকিৎসা নেবেন। সাংবাদিক নেতা মোল্লা জালাল শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন।

বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল বার্তা সংস্থা এনএনবিতে কাজ করার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় কলাম লেখেন এবং মাঝে-মধ্যে গান লিখে কখনো নিজে সুর করেন, আবার কখনো বিশিষ্ট সুরকারদের দিয়ে সুর করিয়ে থাকেন। তিনি সাধারণত দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, বাউল-বিচ্ছেদ ঘরানার লোকগান এবং দেশাত্মবোধক গানই বেশি লিখে থাকেন। ইতোমধ্যে তার লেখা দেশাত্মবোধক গানে সুর করেছেন- প্রয়াত আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, সুজেয় শ্যাম, সেলিম আশরাফ, আজাদ মিন্টু, নাজির মাহমুদ, বাপ্পা মজুমদার, ইমন সাহা, বেলাল খান প্রমুখ।

দেশাত্মবোধক গানগুলো গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কনক চাঁপা, রোমানা ইসলাম, রফিকুল আলম, ফাহমিদা নবী, ফকির সাহাবুদ্দীন, আলম আরা মিনু, ডলি সায়ন্তনী, নাজির মাহমুদ ও প্রয়াত শিল্পী সুবীর নন্দী।

এছাড়াও নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে বিন্দু কণা, কাজী শুভ, রুখসার রহমান, লেমিস, সারমিন, সাব্বির জামান, রুনা বিক্রমপুরী, মুন মোনালিসা, শামসুন্নাহার বিউটিসহ অনেকেই তার একাধিক গান গেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension