প্রধান খবররাজনীতি

উস্কানিতে পা না দিতে খালেদা জিয়ার নির্দেশ

রূপসী বাংলা ডেস্ক:খালেদা জিয়ার মনোবল অটুট রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে জেলগেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে দুপুর ২টা ৪৫মিনিটে তারা কারাফটকে পৌছান। পরে ৩ টা ১৫ মিনিটে কারাগারে প্রবেশ করেন তারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মনোবল অটুট রয়েছে। কারো উস্কানিতে কান না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার মনোবল অত্যন্ত উচু। খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে সব প্রতিকূল পরিবেশ মোকাবেলা করছেন। কারারুদ্ধ অবস্থায় তিনি দেশের কথাই চিন্তা করছেন।

মির্জা ফখরুল আরো বলেন, তিনি (খালেদা জিয়া) আমাদের জানিয়েছেন, আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে দেশবাসীকে জানানোর যে, তিনি অটুট আছেন। তার শরীর ভালো আছে। দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

মির্জা ফখরুল বলেন, আমরা তার সঙ্গে আলোচনা করে এইটুকু বুঝতে পেরেছি যে, তার মনোবল অত্যন্ত উঁচু এবং সত্যের পথে। সত্য প্রতিষ্ঠা হবে বলে মনে করেন তিনি (খালেদা জিয়া)।

সাক্ষাতের বিষয়ে বিএনপির মহাসচিব জানান, বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে তার সঙ্গে সাক্ষাত করতে আবেদন করেছিলাম। তারা আমাদের স্থায়ী কমিটির আট সদস্যকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। সেই আলোকে আমরা আজ সোয়া তিনটায় কারাগারে প্রবেশ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। সরকার বিভিন্ন কারচুপির মধ্যে দিয়ে কারাবাসকে দীর্ঘ করার চেষ্টা করছে। তবে সবকিছু দূরীভূত হবে বলে বিশ্বাস করি। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যে সংগ্রাম তা চলছে।

কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন, খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর থেকে আমরা যৌথ প্রচেষ্টায় আন্দোলন পরিচালনা করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সবকিছু পরিচালনা করছি।

অপর প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দেশনেত্রী সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন কারো উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালনা করে যেতে।
দুপুর ১টার বিএনপির বিএনপির সিনিয়র নেতাদের ১০ জনের ১টি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমানের কাছে এ তালিকা হস্তান্তর করেন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসা অন্যা নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস,  আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension