প্রধান খবরভারত

এই আসনে ভোট বাতিল করতে চলেছে নির্বাচন কমিশন

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রচুর টাকার হাতবদল হয়েছে চলতি লোকসভা নির্বাচনে৷ বিশেষত, তামিলনাড়ুর ভেল্লোর আসনে টাকা দিয়ে প্রভাব খাটানো হতে পারে বলে অভিযোগ৷ এই আসনে ভোট বাতিল করা হবে কীনা, তা নিয়েও প্রশ্ন উঠেছিল৷ সেই প্রশ্নের জবাব আজ দেবে নির্বাচন কমিশন৷

লোকসভা নির্বাচনের প্রথম দফায় বাইরে থেকে প্রচুর টাকা ঢুকেছে ভেল্লোরে, এমন অভিযোগ ছিল৷ সেই অভিযোগকে আরও সঙ্গত দিচ্ছিল পয়লা এপ্রিল এক রাজনৈতিক দলের তত্ত্বাবধানে থাকা একটি গুদাম ঘর থেকে উদ্ধার হওয়া সাড়ে এগারো কোটি টাকা৷ সেই টাকাই অনৈতিক ভাবে নির্বাচনের দ্বিতীয় দফায় কাজে লাগানো হবে বলে অভিযোগ ছিল কমিশনের কাছে৷

অভিযোগ খতিয়ে দেখে কমিশন৷ জানা যায়, গুদাম ঘরটি একজন ডিএমকে নেতার৷ এই নেতা আবার দলের প্রধান কোষাধ্যক্ষ পদে রয়েছেন৷ ফলে অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর তামিলনাড়ুর নির্বাচনী আধিকারিক টাকার প্রভাবের কথা মুখ্যনির্বাচনী আধিকারিককে জানান৷ এই সংক্রান্ত রিপোর্টও পাঠান৷

১৮ই এপ্রিল পূর্ব ঘোষণা মত ভেল্লোর আসনটিতে ভোট নাও হতে পারে বলে সূত্রের খবর৷ এই বিষয় নিয়ে আলোচনা করতেই আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন৷ আয়কর দফতরের হাতে বাজেয়াপ্ত এই সাড়ে এগারো কোটি টাকা একটি কলেজের তহবিল থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ কীভাবে নির্বাচনের সঙ্গে ওই কলেজের তহবিলের যোগসূত্র ঘটল, তা খতিয়ে দেখবে কমিশন৷ মার্চ মাসের ২৯ তারিখ তামিলনাড়ু পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকরা যৌথ ভাবে তল্লাশি শুরু করে৷ তারপরেই পয়লা এপ্রিল ওই গুদাম ঘর থেকে টাকা উদ্ধার হয়৷

উল্লেখ্য, এই ভেল্লোর আসনে ২৩ জন প্রার্থীর প্রতিন্দন্দ্বিতা করার কথা৷ পুলিশ সূত্রে খবর ওই কোষাধ্যক্ষ জেরায় জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর পরিবারের কারোর নয়৷ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মানা হবে বলে বিবৃতি দেওয়া হয়েছে৷ তবে এই ঘটনার পরে যথেষ্ট অস্বস্তিতে ডিএমকে নেতৃত্ব৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension