আঞ্চলিকবাংলাদেশ

এক লাখ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২০ পিস ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি ষাট লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

সোমবার ভোরে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।

আটকেরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), মৃত শামসুল আলমের ছেলে নুর আলম (৩০) ও মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, উখিয়ার রেজু আমতলী ক্যাম্পের সদস্যরা উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকায় অবস্থান নেন।

এ সময় কিছু সংখ্যক যুবক এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের তল্লাশি করেন। লুঙ্গিতে মুড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আল আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension