
খেলা
এক স্পিনার নিয়ে খেলছে ভারত, প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের
রূপসী বাংলা ডেস্ক:সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড। ২৫ ওভারের শেষে জো রুটের দলের রান ১ উইকেটে ৭৬। ক্রিজে কিটন জেনিংস (৩১) ও রুট (৩১)। ফিরে গিয়েছেন ওপেনার অ্যালেস্টার কুক (১৩)। তাঁকে বোল্ড করে দেন এই ম্যাচে ভারতীয় দলের একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এই ম্যাচে ভারতীয় দলে তিন পেসার হিসেবে আছেন উমেশ যাদব, মহম্মদ শামি ও ইশান্ত শর্মা। এছাড়া পেসার-অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পাণ্ড্য। উইকেটকিপার দীনেশ কার্তিক। দুই ওপেনার মুরলী বিজয় ও শিখর ধবন। তিন নম্বরে লোকেশ রাহুল। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে বিরাট কোহলি (অধিনায়ক) ও অজিঙ্ক রাহানে।



