প্রধান খবরবাংলাদেশ

এবারের টোনটা হবে আলাদা: বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত-বাংলাদেশের সঙ্গে অসম চুক্তির বিষয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বৈঠকে এবার ‘টোন’ আলাদা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার বিজিবির ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

বিগত সময়ের থেকে এবারের বৈঠকে পার্থক্য থাকছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের টোনটা আলাদা হবে।’

গত বছর নভেম্বর মাসে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন বাতিল বলে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২০২৪ সালের নভেম্বরে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension