ভারত

এবারে ভারতেও করোনার নতুন ধরন

এবার ভারতেও করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ফেরত ৬ জনের দেহে ভাইরাসটি পাওয়া গেছে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্ত ৬ রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। ৩ জনকে রাখা হয়েছে মেডিকেল স্কুল অব বেঙ্গালুরুতে, ২ জনকে সিসিএমবি হায়দ্রাবাদে ও ১ জনকে এনআইভি পুনেতে। এছাড়া তাদের সঙ্গে ভ্রমণ করা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে।

ডিসেম্বরের ১৪ তারিখ করোনার নতুন ধরনটি প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। এরপরই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে ভাইরাসটি।

ভারত ২৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে এর আগেই নভেম্বরের প্রায় ৩৩ হাজার যাত্রী যুক্তরাজ্য থেকে দেশটিতে প্রবেশ করে।

তাদের মধ্যে ১১৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে এই নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে মধ্যে নতুন ধরনটির অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension