বাংলাদেশরাজনীতি

এরশাদ সুস্থই আছেন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ ২৮ নভেম্বরবুধবার  সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন।  তিনি দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের চিকিৎসা নেন।  কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরের চিকিৎসা নেওয়ার দরকার নেই।  তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।  এখন তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন।  দুএকদিনের মধ্যেই বাসায় ফিরবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা দিয়ে দলের নেতাদের দ্বিচারিতায় রাজনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে।

গতকাল সন্ধ্যায় দলের একাধিক নেতা সাংবাদিকদের বলেছেন, এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন।  অন্যদিকে দলের প্রভাবশালী নেতা কাজী ফিরোজ রশিদ বলেন, এরশাদ সুস্থ আছেন এবং এখন বাসায় আছেন।  কয়েক ঘণ্টার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, একটি কুচক্রি মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছে।  যার সাথে সত্যের কোনও সম্পর্ক নেই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।  তিনি বলেন, চক্রটি কিছু মানুষকে ভাড়া করে এনে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে।  জাতীয় পার্টি একটি বড় দল, সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না।  আবার মহাজোটের কথা বিবেচনায় রেখেও, ছাড় দিতে হচ্ছে।  তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে, একটি মহল হীন উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।  জাতীয় পার্টির শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে।  তবে যেসব মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনের সামর্থ্য আছে এবং জয়ী হওয়ার সম্ভাবনা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টি থেকে।  এ পর্যন্ত ২২০ জনকে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

রুহুল আমিন হাওলাদার বলেন, মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে।  মহাজোটে কোনও বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।  তবে, বিভিন্ন গণমাধ্যমে মহাজোটের যে তালিকা প্রকাশ করছে, তা বিভ্রান্তিমূলক।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension