
এসএসসি পরিক্ষা ২ ফেব্রুয়ারি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আগামী বছরের এসএসসি ও সমমানের পরিক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে পরিক্ষা শুরু হবে। গত কয়েক বছর ১ ফেব্রুয়ারি এই পরিক্ষা শুরু হলেও ২০১৯ সালে দিনটি শুক্রবার হওয়ায় পরের দিন ২ ফেব্রুয়ারি পরিক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এই সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরিক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
সূচি অনুসারে ২ থেকে ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরিক্ষা হবে। বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরিক্ষা শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি সঙ্গীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরিক্ষা নেওয়া হবে।
এবারও মাধ্যমিক পরিক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরিক্ষা।
নির্দেশনায় বলা হয়েছে, পরিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।
পরিক্ষার্থীদের পরিক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে উপস্থিত হতে হবে।



