বাংলাদেশরাজনীতি

পরিস্থিতি না বদলালে নির্বাচন সুষ্ঠু হবে না: অলি আহমদ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তফসিল ঘোষণার পরেও বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন কমিশন এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে ফিউশন হান্ট হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন পরিচালনায় যেসব কর্মকর্তা নিয়োজিত থাকবেন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন অলি আহমদ।

তিনি বলেন, নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যে কোনও সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।এলডিপি সভাপতি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এর জন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা। সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, জোটের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না। বরং যোগ্য ও জনগণের মনের মানুষদেরই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension