বাংলাদেশ

ঐক্যফ্রন্টের জনসভার ফলে রাজধানী জুড়ে তীব্র যানজট, দুর্ভোগে মানুষ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। লোকজনকে পায়ে হেঁটে ভ্যানে চড়েও গন্তব্যে পৌঁছতে হয়েছে। আবার কিছু কিছু এলাকায় পুলিশের সাথে বাক- বিতণ্ডায় ও জড়িয়ে পড়তে দেখা যায়। পুলিশের আগাম ঘোষণা না থাকায় এ ধরনের ভোগান্তিতে পরতে হয় বলে অনেকেই অভিযোগ করেছেন।

দুপুরে জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও  ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। দুপুর ২টার দিকে সোহরাওর্য়াদী উদ্যানের আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণা আরও বেড়ে যেতে থাকে।

মূলত তখন থেকেই শুরু হয় বিভিন্ন সড়কে যানজট। বিকাল ৪টার দিকে শাহবাগ, মৎস্য ভবন, হাইর্কোট, পল্টন এলাকায় তীব্র যানজটরে সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।

সমাবেশস্থল কেন্দ্রীক যানজট ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একপর্যায়ে শাহবাগ থেকে মৎস্য ভবন, বাংলামোটর থেকে শাহবাগ, ভিআইপি রোড থেকে মৎস্য ভবন, পল্টন- প্রেসক্লাব থেকে হাইর্কোট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী থেকে বিআরটিসি বাসে করে গুলিস্তান যেতে সময় লেগেছে তিন ঘন্টা, এমন অভিযোগও শোনা গেছে  বিআরটিসির যাত্রীদের কাছ থেকে।

এ ছাড়া মহাখালী, কাকরাইল, পল্টন, বাংলামটর এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার কথা জানিয়েছেন মতিঝিলগামী যাত্রীরা। তাদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে আগাম তথ্য দিলে এই দীর্ঘ সময় যানজটে প বসে থাকতে হত না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension