বাংলাদেশরাজনীতি

ঐক্যফ্রন্টের রাজশাহী অভিমুখে রোডমার্চ ৯ নভেম্বর

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আগামী ৯ নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষ হয়েছে।  আগামীকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তিসহ ৭ দফা দাবি আাদায়ে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ মঙ্গলবার বেলা ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ জনসভা শুরু হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।  প্রধান বক্তা জেএসডির সভাপতি আসম আবদুর রব।

বেলা ১২টা থেকে জনসভা মঞ্চে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনির খান ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনেক নেতাকে দেখা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension