যুক্তরাষ্ট্র

ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে সংশয় ট্রাম্পের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেনের এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। খবর দ্য হিলের।

ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করে দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।

‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক গ্যারি ডি শ্মিড এ সম্পর্কে বলেছেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার হতে সহায়তা করবে না।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।

২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।

সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট, যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।

কয়েক দিন আগে মার্কিন সেনাদের ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে; আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্য।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension