যুক্তরাষ্ট্র

ওহাইয়োতে চোর ভেবে নিজের মেয়েকে গুলি করে হত্যা

চোর ভেবে নিজের ১৬ বছর বয়সি মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি বাড়িতে চোর ঢুকেছে ভেবে মেয়ের ওপর গুলি চালিয়ে দেন বলে স্থানীয় পুলিশের বরাত নিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদেনে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে এই ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানায়,স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এক নারী জরুরি পরিষেবা নম্বরে ফোন করে বলেন, তাদের কিশোরী কন্যা গুলিবিদ্ধ অবস্থায় গ্যারেজের মেঝেতে পড়ে আছে। মেয়েটির বাবা চোর ভেবে তাকে গুলি করেন বলেও ফোনে জানান ওই নারী।

বাবা-মা দুজনেই তাদের গুলিবিদ্ধ মেয়েকে সাড়া দেওয়ার জন্য ডাকাডাকি করছিলেন বলে ওই সময়কার ফোন রেকর্ডে শোনা গেছে।

ফোন পেয়ে পুলিশ এসে জেনে হেয়ারস্টন নামে ওই কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।

করোনা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস ঘটনা বেড়ে গেছে। দেশটিতে চলতি বছর এ ধরনের ঘটনায় ৪৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

যুক্তরাষ্ট্রে জনগণের কাছে বন্দুকের সহজলভ্যতার বিষয়টি নিয়ে বিতর্ক আছে। দেশটিতে প্রতি ১০০ জনের কাছে ১২১ টি বন্দুক থাকে। সাধারণ মানুষের কাছে বেশি আগ্নেয়াস্ত্র আছে এমন দেশের তালিকায় শীর্ষে এই দেশ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার মতো পৈশাচিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে সংবাদমাধ্যমে খবর আসে। এ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং এর প্রদর্শনকে নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মার্কিন সংগঠন। অধিকাংশ অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের তাতে সায়ও ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension