আন্তর্জাতিক

ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন হাসপাতালে ভর্তি

রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন হাসপাতালে আছেন। বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়েছে, কেটের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। এ কারণে রাজকুমারী কেটকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে। খবর বিবিসির।

বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে মাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) কেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কেটের এই অস্ত্রোপচার পূর্বপরিকল্পিত এবং আগে থেকেই অস্ত্রোপচারের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন।

এ সময় ক্লিনিকের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে অস্ত্রপচারের সময় কেটের সঙ্গে তার স্বামী যুবরাজ উইলিয়াম থাকতে পারেননি বলে সূত্রের খবরে বলা হয়েছে। কেটের তিন সন্তানকেও নিয়মমাফিক স্কুলে পাঠানো হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কেটকে অন্তত ১০ পর্যবেক্ষণে রাখা হতে পারে। শারীরিক পরিস্থিতি ওপর নির্ভর করে সেটা ১৪ দিনও হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension