প্রধান খবরভারত

কংগ্রেসের যদি আলি থাকে, আমাদের আছে বজরঙ্গবলী: যোগী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুসলিম সম্প্রদায়কে মহাজোটের পক্ষে ভোট দেওয়ার ডাক দিয়েছেন মায়াবতী। আর তারপরই ফের আলি-বজরঙ্গবলী তুলনা টানলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার তিনি বলেন, এসপি ও বিএসপি সংখ্যালঘু সম্প্রদায়কে প্রলোভন দেখাচ্ছে, বজরঙ্গবলীর সমর্থকেরা তাদের ক্ষমা করবে না।

মায়াবতীর মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এসপি-বিএসপি আলিতে বিশ্বাস করে আর বিজেপি আস্থা রাখে বজরঙ্গবলীর উপর।

এদিন মীরটের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে বলেন, ‘কংগ্রেস, এসপি, বিএসপি যদি আলিকে বিশ্বাস করে তো আমাদেরও বজরঙ্গবলীতে বিশ্বাস আছে। আর সেইজন্যও ওরা আলি আলি বলে চীৎকার করছে।

দু’দিন আগে অখিলেশের সঙ্গে এক যৌথ জনসভায় মায়াবতী কংগ্রেস এবং বিজেপিকে এক যোগে আক্রমণ করেন। তাঁর যুক্তি, কংগ্রেসকে ভোট দিলে ভোট ভাগাভাগির সুবিধে পেয়ে যাবে বিজেপি। তাই বিজেপিকে হারাতে হলে মহাজোটকে ভোট দেওয়াই এক মাত্র রাস্তা।

মায়াবতীর আপত্তিতেই সপা-বসপা মহাজোটের বাইরে রাখা হয়েছে কংগ্রেসকে। উত্তরপ্রদেশে প্রায় সব আসনেই লড়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস।

রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশে এ বারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে সংখ্যালঘু মুসলিম ভোট। এই রাজ্যের মোট জনসংখ্যার ১৯ শতাংশ এই সম্প্রদায়ের মানুষ। বিশেষজ্ঞদের হিসেবে, এই ভোটের ৮০ শতাংশই পেয়ে থাকে সমাজবাদী পার্টি। বাকি ভোট যায় কংগ্রেসের দিকেই। সেই ভাগাভাগি আটকাতেই এখন মরিয়া মায়াবতী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension