আঞ্চলিক

কক্সবাজারে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে ইকো রিসোর্ট স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন প্রথমবারের মতো তাদের ১১ বছর পূর্তি উদযাপন করেছে।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল শুক্রবার (২৮ অক্টোবর) ‘দেশটাকে গড়বো বুকে আছে বিশ্বাস’ শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক কিশোর-কিশোরীদের নিয়ে সংগঠনটি দিনব্যাপী নানা আয়োজনে এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা পর্ব শেষে তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও তিনটি ক্যাটাগরীতে নির্ভীক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সেরা মেধাবী ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য নির্ভীক অ্যাওয়ার্ড অর্জন করেন ঢাকার মেয়ে মনামী মেহনাজ, সেরা স্বর্ণ কিশোরী ক্লাব লিডার হিসেব পুরষ্কার পায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সানজিদা ইয়াসমিন খুশি, কৈশোর সাংবাদিকতায় সেরা সাংবাদিক হিসেবে পুরষ্কার লাভ করে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৈশোর সাংবাদিক জামিল আহমেদ। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমানকে নির্ভীক সম্মাননা প্রদান করা হয় বন্দি পাঠশালার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের, প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক, মাজহারুল হক মাসুদ, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো: নাছির উদ্দিন, বন্ধু উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান সেবা খোরশেদ, গুড নেইবারস্ বাংলাদেশ এর চাইল্ড প্রটেকশন ম্যানেজার বিধান ও বাবলা রূপা, পিস থট মিউজিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কায়সার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানের উপস্থাপনা করেন ইফাতারা ইরা ও দীপ্তি চৌধুরী।

সম্পাদনা: এমএসকে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension