বাংলাদেশ

কঠোর আন্দোলনে যাওয়ার জন্য পরিকল্পনা করছে বিএনপি

রূপসী বাংলা ডেস্ক:দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর আন্দোলনে যাওয়ার জন্য পরিকল্পনা করছে বিএনপি। এর জন্য বিএনপির সিনিয়র নেতারা তাদের নিজস্ব মতামতও দিয়েছেন। নেতাদের মতামত, কারাগারে বেগম জিয়াকে যেভাবে ক্ষমতাসীনরা নির্যাতন করছে এবং তিনি অসুস্থ হলেও তাকে তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না-এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আমাদের সামনে (বিএনপি) কঠোর আন্দোলন-সংগ্রাম ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই।

 

শুক্রবার সন্ধ্যায় চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টাদের এক যৌথ বৈঠকে নেতারা এ মতামত দেন বলে সূত্রে জানা গেছে। বিকেল ৪ টা ২০ থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় এ বৈঠক শেষ হয়।

 

সূত্রটি জানায়, বৈঠকে নেতারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আমরা যে কর্মসূচি পালন করছি, এতে কোন ফলাফল পাওয়া যাবে না। তাই আমাদের বিকল্প পথ (কঠোর আন্দোলন) বেঁছে নিতে হবে। শুধু মাত্র মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ, কালো পতাকা মিছিল এবং লিফলেট বিতরণ করে কোন লাভ হবে। আমাদের (বিএনপি) হরতাল, অবরোধ ও অনশনের মত কর্মসূচিতে যেতে হবে। বৈঠকে উপস্থিত প্রায় সকল নেতারাই একই মতামত দেন বলে সূত্রটি জানায়।

 

সূত্রটি আরো জানান, রমজান মাসেও বেগম জিয়ার কারা মুক্তির দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। তবে পর্যায়ক্রমে এবং পরিস্থিতি বিবেচনা ও পর্যবেক্ষণ করে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension