
কমিউনিটির প্রিয়মুখ মীর ই ওয়াজিদ শিবলীর চিকিৎসা সাহার্যাত্যে ‘কনসার্ট ফর শিবলী তে প্রবাসীদের ব্যাপক সাড়া ।
রূপসী বাংলা ডেস্ক:“বন্ধুর তরে বন্ধু মোরা” এই আহব্বানের মধ্য দিয়ে নিউইয়র্কের পরিচিত মুখ ও বাংলাটিভির পরিচালক মীর ই ওয়াজিদ শিবলীর চিকিৎসা সাহার্যাত্যে ‘কনসার্ট ফর শিবলী” সম্পন্ন হয়েছে । স্থানীয় সময় ১৫ জুলাই রোববার ওডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এ উপলক্ষে হাজির হয়েছিলেন প্রবাসের নানা শ্রেনী পেশার শুভানুধ্যায়ীরা ।

আবীর আলমগীর ও বিউটি দাসের সঞ্চালনায় কনসার্টে সংগীত পরিবেশন করেন প্রবাসের নতুন প্রজন্মের শিল্পীরা ছাড়াও দেশ থেকে আসা শিল্পী রিজিয়া পারভিন, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়,শহীদ হাসান সহ অন্যরা । সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে নিউইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেটের প্রবাসীরা কিডনি রোগে আক্রান্ত মীর ই ওয়াজিদ শিবলীর চিকিৎসা সাহায্যাত্যে সহযোগীতার হাত বাড়ান ।

অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন মীর শিবলীর সহর্ধর্মীনি ক্যান্সারে আক্তান্ত শারমিন রেজা ইভা, একমাত্র কন্যা রূপন্তী । তাদের সাথে কথা বলে অনেক প্রবাসীই আবেগ তাড়িত এবং তাদের শারীরিক সুস্থতা কামনা করেছেন।



