আন্তর্জাতিকপ্রধান খবরবাংলাদেশ

সিঙ্গাপুরে করোনাভাইরাসে বাংলাদেশি আক্রান্ত

করোনাভাইরাসে একজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
আজ রোববার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় যে, প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে তিন জন আক্রান্ত হয়েছেন।
 
এই তিন জনের মধ্যে এক বাংলাদেশি শ্রমিক আছেন।
এই প্রথম করোনাভাইরাসে কোনও বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
 
সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
 
বাংলাদেশি এই প্রবাসীকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
 
দৈনিকটি আরও বলছে, গত ১ ফেব্রুয়ারি তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়। পরে ৩ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরের জিপি ক্লিনিকে পাঠানো হয়।
 
এর দুদিন পর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশি এই প্রবাসীকে চাঙ্গি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension