করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ছাড়িয়েছে
মহামারী করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ছাড়িয়েছে।
করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লক্ষ ৩১ হাজার ১২২ জন। মারা গেছেন ১ লক্ষ ৫৩ হাজার ছাড়িয়েছে ২৪১ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ১৫ লক্ষ ১৩ হাজার ৫৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৬ হাজার ৩৭৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লক্ষ ৬৩ হাজার ৭৮১ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১ লক্ষ ৫৩ হাজার ২৪১ জন রোগী।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ৭৫ জনের মৃত্যু, ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত ও ৫৮ জন সুস্থ হয়েছেন।◉



