যুক্তরাষ্ট্র

করোনায় মৃত্যু যুক্তরাষ্ট্রে এক লক্ষ ছাড়িয়ে গেল

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, গতকাল সেখানে কোভিড-১৯ রোগে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। করোনা বিস্তারের পর শহরটিতে এখন একদিনে এটাই সবচেয়ে কম সংখ্যক মৃত্যু।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লক্ষ ছাড়িয়ে আরও ১০৩ জন যুক্ত হয়েছে মৃতের তালিকায়।

আর আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ ১৪ হাজার ৩৭১ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারসের হিসেবে এমন তথ্য পাওয়া গেছে।

এছাড়াও ৪ লক্ষ ৬৯ হাজার ৪৯ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, গতকাল সেখানে কোভিড-১৯ রোগে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। করোনা বিস্তারের পর শহরটিতে এখন একদিনে এটাই সবচেয়ে কম সংখ্যক মৃত্যু।

তিনি বলেন, করোনা শুরু হওয়ার পর এটাই কমসংখ্যক মৃত্যু। এই অদ্ভুত বাস্তবতার মধ্যে এটাই ভালো খবর।

এদিকে নিউ জার্সিতে সোমবার মৃত্যু হয়েছে ৫৪ জনের। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গভর্নর ফিল মার্ফি বলেন, এ নিয়ে রাজ্যটিতে ১১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সেখানে নতুন ৭০৩ জন আক্রান্ত হয়েছেন। সর্বমোট করোনা পজিটিভ এসেছে এক লক্ষ ৫৫ হাজার ৭৬৪ জন।

আর নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, আগামী পহেলা আগস্ট নাগাদ প্রতিদিন ৫০ হাজার করোনা পরীক্ষা করতে চাচ্ছেন তারা। উপসর্গ দেখা গেছে ও করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসা লোকজনকে পরীক্ষায় বেশি মনোযোগ দেওয়া হবে।

এছাড়া কেয়ার হোম, নার্সিং হোম ও আশ্রয় কেন্দ্রগুলোকেও পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে।

মঙ্গলবার পেন্টাগন জানায়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তাদের নতুন একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে মোট মৃত সেনাদের সংখ্যা দাঁড়াল ৩ জনে।

৬ হাজার মার্কিন সেনা সদস্যের করোনা শনাক্ত হয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭৩ জন। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension