প্রধান খবরবাংলাদেশ

করোনা আক্রান্ত কামাল লোহানী, অবস্থার অবনতি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর করোনা পজিটিভ এসেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কামাল লোহানীর মেয়ে ঊর্মি লোহানী।

করোনায় আক্রান্ত কামাল লোহানী ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন।

শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার কামাল লোহানীকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার কোভিড-১৯ টেস্টের ফলাফলে কোভিড–১৯ পজিটিভ বলা হয়েছে।

ঊর্মি লোহানী জানান, এ পরিস্থিতিতে প্রথমে কামাল লোহানীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু সেখানে কোনও সিট পাওয়া যায় নি।

এর আগে গত ১৮ মে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হলে ২ জুন তাকে বাসায় নেওয়া হয়। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension