
করোনা আক্রান্ত বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের বেশী হলেও আইসোলেশনে আছে মাত্র সাড়ে ৪ হাজার। বাকি ঊনত্রিশ হাজার রোগীর কোনও তথ্য নেই সরকারের কাছে।
দিন প্রতি করোনা আক্রান্তের হিসেবে বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশের নাম চলে এসেছে।
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের বেশী হলেও আইসোলেশনে আছে মাত্র সাড়ে ৪ হাজার।
বাকি ঊনত্রিশ হাজার রোগীর কোনও তথ্য নেই সরকারের কাছে।
অণুজীব বিজ্ঞানীরা জানিয়েছেন, এই রোগীদের শনাক্ত করে পর্যবেক্ষণের আওতায় আনা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
এদিকে বাংলাদেশে ৪৭টি ল্যাবে করোনা পরীক্ষা চলছে। এরপরও এক লক্ষ মানুষের বিপরীতে করোনা পরীক্ষা করতে পারছে মাত্র ১৪৮ জনের। কিন্তু তারপরও পরীক্ষার বাইরে রয়ে গেছেন লক্ষ লক্ষ মানুষ।
বাংলাদেশে গেল দু মাসে ২ লক্ষ ৪৩ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে ৩৩ হাজার ৬১০ জন করোনায় আক্রান্ত পাওয়া গেছে। এখন শীর্ষ ১০ আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠল। বিশ্লেষকরা বলছেন, আক্রান্তের এই হার আরও শীর্ষে উঠবে।
বিশ্লেষকরা আরও বলেন, টেস্টের সংখ্যা যত বৃদ্ধি পাবে আক্রান্তের সংখ্যাও একই সঙ্গে বাড়তে থাকবে। তার সঙ্গে বেড়ে যাবে মৃত্যুর সংখ্যাও।
পরীক্ষায় করোনা আক্রান্ত ধরা পড়ার পর আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হয়। কিন্তু বাংলাদেশে করোনা পরীক্ষায় ৩৩ হাজার আক্রান্ত ব্যক্তির মধ্যে আইসোলেশনে রয়েছেন মাত্র ৪ হাজার ৪৪৬ জন। বাকিদের সম্পর্কে কোনও তথ্য কারও কাছে নেই।
জানা গেছে, এসব করোনা রোগীরা নিজে উদ্যোগ নিলে পাচ্ছেন টেলি-সেবা। এর বাইরে তাদের কোনও খোঁজখবর কেউ রাখছে না।
আইইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর জানান, প্রথমদিকে তারা আইসোলেশনে হাসপাতালে রাখার চেষ্টা করেছিলেন যেন করোনা সংক্রমণ না ছড়ায়। কিন্তু একটা পর্যায়ে, বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বেশ কিছু জায়গায় যখন রোগীর সংখ্যা বেড়ে গেল, তখন থেকে তারা যাদের মৃদু সংক্রমণ তাদেরকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ হোম আইসোলেশনে শতকরা ৮৫ ভাগের বেশী রোগী।
কিন্তু হোম আইসোলেশনে থাকা এসব রোগীরা একটি ঘরে আবদ্ধ নয় বলে মত দিয়েছেন বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী।
তিনি বলেন, আক্রান্ত লোক নয় শুধু, এদের আশেপাশের লোকেরাও বিভিন্ন বাসায় যাওয়া আসা করছে, সুতরাং তার থেকে অন্যান্য ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছে। ⛘



