বাংলাদেশ

কাদেরকে দেখতে সিঙ্গাপুরে স্বজনরা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর গেছেন ছোট ভাই, ভাগিনা, ভাতিজাসহ ছয়জনের একটি দল।

শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি প্লেনে করে তারা রওনা দেন। যারা যাচ্ছেন তারা হলেন- কাদেরের ছোট ভাই ও বসুরহাট পোর মেয়র আব্দুল কাদের মির্জা, ভাগিনা কর্নেল ফখরুদ্দিন, ভাতিজা মির্জা মাসরুর কাদের তাসিক, কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, ব্যবসায়ী অরবিন্দ ভোমিক, আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন।

কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension