বাংলাদেশরাজনীতি

কাদের সিদ্দিকী এখন ঐক্যফন্ট্রে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।

এ সময় বি চৌধুরীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ড. কামাল হোসেন আমার সম্মেলনে উপস্থিত থাকবেন জানতে পেরে তিনি আসেন নি। তারপরও আমার দুঃখ নেই। এখন তিনি আসেন নি, আশা করি ডিসেম্বরে তিনি আসবেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, আর যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও  ছেলে মাহি বি চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখার খায়েশ থাকে তার (বি চৌধুরী), তাহলে বাংলাদেশের মানুষ তাকে চায় না।

এর আগে গত রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করব।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension