আন্তর্জাতিক

কাবা শরিফে ক্রেন ভেঙে চালক আহত

রূপসী বাংলা ডেস্ক:সৌদির আরবের মক্কা নগরীর পবিত্র কাবা শরিফে নির্মাণ কাজ চলার একটা ক্রেন ভেঙে পড়েছে। এতে ক্রেনচালক ছাড়া আর কেউ আহত হননি।

গালফ নিউজ জানায়, রবিবার বিকালে কাবা শরিফের ১৬০ নম্বর গেটের তৃতীয় সম্প্রসারণ এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনার সময় কোনো মুসল্লি আশাপাশে ছিলেন না।

বার্তা সংস্থা স্পা জানায়, অতিরিক্ত ভার বহন করার কারণে ক্রেনটি ছিটকে পড়ে।

পবিত্র রমজান মাসে প্রচুর বিদেশি মুসল্লি হজ পালনের উদ্দেশ্য মক্কা ও মদিনায় আগমন করেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে কাবা শরিফে ক্রেন ভেঙে পড়ে চারশ জন নিহত হয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension