প্রধান খবরবাংলাদেশ

কারাগার থেকে ছাড়া পেলেন আলোকচিত্রী ড.শহিদুল আলম

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ মঙ্গলবার রাত আটটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেলেন আলোকচিত্রী ড.শহিদুল আলম। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ৫ দিন পর কারাগার থেকে ছাড়া পেলেন তিনি।

গেল বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিনের আদেশ দিয়েছিলেন।

প্রায় তিন মাস আগে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শুরু হওয়া ছাত্র আন্দোলনের সময় আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় শহিদুল আলমকে গ্রেফতার দেখায় পুলিশ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension